1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বুখাইনগরে বিজয় দিবস উপলক্ষে আশা’র ফ্রী মেডিকেল ক্যাম্প।

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ হাচিবুর রহমান নড়াইল

বরিশালের চরমোনাই বাংলাদেশের অন্যতম শীর্ষ ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থা আশার উদ্যোগে মানুষকে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দিনব্যাপী চরমোনাই ইউনিয়নের আশা বুখাইনগর স্বাস্থ্য সেবা কেন্দ্রে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্যোগে ১০০ জন রোগীকে বিনামূল্য চিকিৎসা সেবা ও ঔষুধ প্রদান করা হয়।

আশা বুখাইনগর শাখার ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আহাদুজ্জামানের সভাপতিত্বে ফ্রী মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করা হয়।হেলথ সেন্টার ইনচার্জ মোঃ মহিবুল ইসলামের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাখার সহকারী ব্রাঞ্চ ম্যানেজার আব্দুর রশিদ,নুর ইসলাম মাস্টার প্রমুখ।এ সময় আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ সহ গনমাধ্যম কর্মীরা।

ফ্রি মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্য সেবা প্রদান করেন আশা বুখাইনগর স্বাস্থ্যসেবা কেন্দ্রের ডাক্তার মহিবুল ইসলাম।এই ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা নিতে আসেন বুখাইনগর সহ আশেপাশের এলাকার শিশু বৃদ্ধ সহ নানা বয়সের নারী ও পুরুষেরা।

আশা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি কার্যক্রমের আওতায় সারা দেশে বছরে কয়েক লক্ষ মানুষকে স্বাস্থ্য, শিক্ষা, ত্রাণ, শীতবস্ত্র, স্যানিটেশন সহ বিভিন্ন ধরনের সেবা প্রদান করে আসছে। যার অর্থ সংস্থার উদ্ধৃত তহবিল থেকে যোগান দেওয়া হয়।

শাখার ব্রাঞ্চ ম্যানেজার আহাদুজ্জামান জানান, জাতীয় বিভিন্ন দিবসে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে থাকি। এবার ও বিজয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। এছাড়াও এখানে প্রতিদিন নাম মাত্র মূল্য রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park