1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বুড়িচংয়ে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশে এমপি প্রার্থীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের অংশগ্রহণ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৩১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ আবদুল্লাহ, বুড়িচং প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা জেলা (উত্তর) শাখার উদ্যোগে বুড়িচংয়ে অনুষ্ঠিত হয়েছে এক নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেল ৪টায় উপজেলার ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজির হলরুমে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা-৫ আসনের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক অধ্যাপক আলমগীর সরকার। প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কুমিল্লা জেলা (উত্তর) আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অধ্যাপক আবদুল মতিন।

কুমিল্লা-৫ আসনের সদস্য সচিব অধ্যাপক আবদুল আউয়ালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী ড. অ্যাডভোকেট মোবারক হোসাইন।

এছাড়া সমাবেশে বক্তব্য দেন বুড়িচং উপজেলা আমীর অধ্যাপক অহিদুর রহমান, ব্রাহ্মণপাড়া উপজেলা আমীর মাওলানা রেজাউল করিম, শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা উত্তর জেলা সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন, ফজলুর রহমান মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু তাহের, তাহযিবুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাইয়ুম মজুমদার, কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল হান্নানসহ জামায়াত ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে উপস্থিত ছিলেন বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার কর্মপরিষদ সদস্য, ইউনিয়ন পর্যায়ের আমীর, সেক্রেটারি, সহকারী সেক্রেটারি ও অন্যান্য দায়িত্বশীল নেতারা।

বক্তারা নির্বাচনের প্রস্তুতি ও সাংগঠনিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park