1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বুড়িচংয়ে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি

‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ -এই প্রতিপাদ্য নিয়ে কুমিল্লার বুড়িচংয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা।

উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়ের সহযোগীতায় রোববার (২৫ মে) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন। এর আগে উপজেলা অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদ সম্মেলণ কক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন।

আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার আফরিণা আক্তার, বুড়িচং থানার প্রতিনিধি এস আই নূরুল ইসলাম, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, সাবেক সভাপতি মোসলেহ উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল মান্নান, নির্বাচন অফিসার মোঃ হুমায়ুন কবির, বিআরডিবি কর্মকর্তা রাসেল সারওয়ার, সমবায় কর্মকর্তা মোঃ মীর হোসেন, উপজেলা শিক্ষা অফিসার ফওজিয়া আক্তার, আনসার বিডিবি অফিসার আজহার, বুড়িচং মডেল একাডেমীর সহকারী শিক্ষক দীপক কর্মকারসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।

আয়োজকরা জানান, মেলার মূল উদ্দেশ্য হলো ভূমি-সম্পর্কিত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। মেলায় এসে নাগরিকরা সহজেই খতিয়ান উত্তোলন, নামজারি, জমা খারিজ, অনলাইনে ভূমি কর পরিশোধসহ নানা সেবা গ্রহণ করতে পারছেন। এতে ভোগান্তি কমবে এবং ভূমি প্রশাসনের প্রতি মানুষের আস্থা বাড়বে বলে আশা প্রকাশ করেন তাঁরা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park