1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বেকারি পন্যে ক্ষতিকর রং ও রাসায়নিকের ব্যবহার, জরিমানা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪
  • ৩২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

বেকারি পন্যে ক্ষতিকর রং ও রাসায়নিকের ব্যবহার, জরিমানা

বাগেরহাটে ক্ষতিকর রং, রাসায়নিক দ্রব্য ও পোড়াতেল ব্যবহার করে বেকারি পন্য তৈরি করার অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বুধবার (২৪ জানুয়ারি) শহরের সদর বাজারের মেইন রোড দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, বাগেরহাটের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই জরিমানার আদেশ দেন। 

নাগের বাজার এলাকার সুমন বেকারি ৫০ হাজার টাকা, বাপ্পি স্টোরকে ১ হাজার ও শৈলেন্দ্রনাথ স্টোর কে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময়, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা নাজমুস সুলতানা সীমাসহ পুলিশ ও আনছার সদস্যগণ উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, বাগেরহাটের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, ক্ষতিকর রং, রাসায়নিক দ্রব্য ও পোড়াতেল ব্যবহার করে বেকারি পন্য তৈরিসহ নানা অনিয়মে তিনটি প্রতিষ্ঠানকে ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সকল ব্যবসায়ীকে দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য-ঔষধ বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারী করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park