1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

“বেকার তরুণদের কর্মসংস্থান ও বিল ডাকাতিয়া জলাবদ্ধতা নিরসনে স্থায়ী উদ্যোগের আশ্বাস রকিবুল ইসলাম বকুলের”

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মো. মামুন মোল্লা, খুলনা:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল বলেছেন, “আগামীতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে প্রতিটি ঘরে শিক্ষিত তরুণ-তরুণীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। কৃষকদের জন্য সহজ শর্তে কৃষিঋণ প্রদান করা হবে এবং বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা স্থানীয়দের সম্পৃক্ততায় স্থায়ীভাবে নিরসন করা হবে।”

শনিবার বিকেলে খুলনার তেলিগাতী পাকার মাথায় যোগিপোল ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস, খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন, সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিরাজুর রহমান, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম, ও যোগিপোল ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আলমগীর হোসেন।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় গুণী শিক্ষক মাস্টার নজরুল ইসলাম এবং সঞ্চালনা করেন যোগিপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর শওকত হোসেন হিট্টু।

এছাড়া উপস্থিত ছিলেন কেসিসি ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, রুমি শিকদার, খানজাহান আলী থানা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক সাবিনা ইয়াসমিন, যুবদল নেতা শহিদুল ইসলাম সোহেল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি বিল্লাল হোসেনসহ থানা, ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park