1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বেঙ্গল ইসলামি লাইফ ইন্সুরেন্সের উদ্যোগে আন্তগ্রাম ফুটবল টুর্নামেন্টের ফাইনালে লবণগোলা ২-১ গোলে চ্যাম্পিয়ন 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ২২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

নিজস্ব প্রতিনিধি

বেঙ্গল ইসলামি লাইফ ইন্সুরেন্স সাতক্ষীরা জেলার শাখার উদ্যোগে আন্তগ্রাম নক-আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) বিকালে ডি.বি ইউনাইটেড হাইস্কুল ফুটবল মাঠে বেঙ্গল ইসলামি লাইফ ইন্সুরেন্স ম্যানেজার আরিফুল ইসলাম (আরিফ) এর আয়োজনে মা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনচার্জ এন্ড আর এস এম সাতক্ষীরা জেলা শাখার মো. আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল লাইফ ইন্সুরেন্স সাতক্ষীরা জেলা শাখার এস এম মেহেদী হাসান,আল-আমিন বিশিষ্ট সমাজকর্মী কামরুল ইসলাম প্রমুখ।

আন্তগ্রাম ফুটবল টুর্নামেন্টের ৮টি দল অংশ নিয়েছিল। ফাইনাল খেলায় অংশ নেয় লবণগোলা লাল সবুজ ইয়ং স্টার ক্লাব বনাম কালেরডাঙ্গা সমাজ কল্যাণ পরিষদ। ফাইনাল খেলায় কালেরডাঙ্গা সমাজ কল্যাণ পরিষদকে ২-১ গোলে পরাজিত করে লবণগুলা লাল সবুজ ইয়ংস্টার ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ ও সেরা খেলোয়াড় নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের মিলন এবং সেরা গোলকিপার নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের গোলকিপার ইমরান।

ফাইনাল খেলা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বেঙ্গল ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের কর্মকর্তা অসংখ্য কেয়া মোদী দর্শক উপভোগ করে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park