1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বেতন না পেয়ে কর্মবিরতিতে কালিয়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ১৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

নড়াইল জেলার কালিয়া পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা বেতন না পেয়ে ক্ষুব্ধ হয়ে সকল প্রকার কর্মবিরতি পালন করছে। মঙ্গলবার বেলা ১১টা থেকে কর্মবিরতি শুরু হয়। ফলে বিভিন্ন এলাকার সেবাভোগীরা কোন প্রকাশ সেবা না পেয়ে মনে কষ্ট নিয়ে ফিরে যাচ্ছে।

 

১৯৭৬ সালে প্রতিষ্ঠিত কালিয়া পৌরসভার এমন বেহাল দশা ইতিপূর্বে পরিলক্ষিত হয়নি বলে জানান কালিয়া পৌরসভার প্রবীণ কর্মচারী নড়াইল জেলা পৌরসভা কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কালিয়া পৌর কমিটির সভাপতি চৌধুরী মামুনুর রশিদ লিটন।

 

কালিয়া পৌরসভা কমিটির সাধারণ সম্পাদক তাজু আহমেদ বলেন, মাস্টার রোলে কর্মরত ২২ জন কর্মচারী বেতন পরিশোধ করলেও আমাদের স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের ঈদুল ফিতর উদযাপনকে কেন্দ্র করে বেতন দেওয়ার কোন পদক্ষেপ মেয়র নেননি।

 

কালিয়া পৌরসভার মেয়র ওয়াহিদুজ্জামান হীরা জানান, আমার পূর্বের সকল মেয়রদের রেখে যাওয়া বকেয়া কর্মকর্তা কর্মচারীদের বেতন আমি ইতিমধ্যে পরিশোধ করেছি। দ্রুত বাকিদের পরিশোধ করা হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park