1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বেতাগ্রাম মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

মোঃ শহিদুল ইসলাম

খুলনা ডুমুরিয়ার বেতাগ্রাম মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে আঠারোমাইল মৎস্য ব্যবসায়ী ও আড়ৎ মালিক সমিতির আয়োজনে এক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ৩০ নভেম্বর বেলা ৪টায়।

উক্ত ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্ভোধন করেন, ডুমুরিয়া উপজেলা বিএনপির সুযোগ্য সদস্য সচিব সরদার আব্দুল মালেক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাগুরাঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি হালদার শাহাদত হোসেন, মাগুরাঘোনা ইউনিয়ন বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক শেখ আশরাফুল ইসলাম, আঠারোমাইল মৎস্য আড়ৎ এর সভাপতি স ম রকোনুজ্জামান (মন্টু), সাধারন সম্পাদক মোঃ শেখ আবু বক্কার সিদ্দিক।

উপস্থিত ছিলেন,আঠারোমাইল বাজারের সাবেক সাধারণ সম্পাদক সরদার আব্দুল গফফার, বিএনপি নেতা আসাদুজ্জামান (নান্নু) ডুমুরিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোঃ আসাদুজ্জামান (আসাদ) মাগুরাঘোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ আমানুল্লাহ (আমান) বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী মোঃ আফজাল হোসেন, মোঃ বিল্লাল হোসেন, মোঃ সফিকুল ইসলাম সহ আরো অনেকে,। ফুটবল টুর্নামেন্ট এ সম্পুর্ন প্রধান রেফারিং এর দ্বায়ীত্ব পালন করেন, মোঃ শামিম হাসান, সহকারী হিসাবে দ্বায়ীত্বে ছিলো মোঃ মনিরুজ্জামান (মনি) ও গাজি বিল্লাল হোসেন।

উক্ত ১ ঘন্টার ফুলবল টুর্নামেন্টের প্রথম অর্ধের খেলায় ৩০ মিনিটে গোল শুন্য ভাবে শেষ হয় দু দলের ।

দ্বিতীয় অধ্যায়ে খেলার ৫৭ মিনিটের মাথায় ১০ নম্বর জার্সি দ্বারী প্লেয়ার স্টাইকার আলামিনের দুরান্ত শর্ট এ করা কাংখিত গোল নামক সোনার হরিনের দেখা পায় মৎস্য ব্যবসায়ী ফুটবল একাদশ। খেলার ৫৯ মিনিটের মাথায় মৎস্য আড়ৎ একাদশের অন্যতম খেলোয়ার শামীম এর করা গোলে সমতা ফিরে পায় মৎস্য আড়ৎ একাদশ। পুর্ন খেলায় ১/১ গোল ব্যবধানে রেফারীর শেষ বাঁসি বাজে। এ সময় ফুটবল খেলা উপভোগ করার জন্য ফুটবল প্রেমীরা দুরদুরান্ত থেকে আগাত দর্শকে মাঠ ছিলো কানায় কানায় পুরিপুর্ন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park