1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বেনাপোলে ১০ লাখ টাকার ভারতীয় পন্য আটক

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

যশোরের বেনাপোল সীমান্তের আইসিপি, বেনাপোল বিওপি, আমড়াখালী এবং রঘুনাথপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ লাখ টাকার বিভিন্ন ভারতীয় মালামাল এবং গাঁজা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেনাপোলের সীমান্ত এলাকা বিশেষ অভিযান চালিয়ে এসব পণ্য এবং গাঁজা আটক করা হয়।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেনাপোল আইসিপি সংলগ্ন প্যাসেঞ্জার টার্মিনাল,বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্টে বাস তল্লাশি করে এবং রঘুনাথপুরের সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ লাখ ৩০ হাজার ৮১০ টাকা মূল্যের ভারতীয় গাঁজা, শাড়ী, থ্রী-পিচ, চাদর, কম্বল, চা-পাতা এবং বিভিন্ন প্রকারের কসমেটিক্স সামগ্রী আটক করা হয়।

আটক মালামাল বেনাপোল কাস্টমসে এবং মাদকদ্রব্য গাঁজা ব্যাটালিয়নে জমা দেওয়া হয়েছে বলে জানায় বিজিবি।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park