
তারিখঃ ৭ এপ্রিল ২০২৫
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে চোরাইপথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে ৯ বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৭ এপ্রিল) সকালে বেনাপোলের ধান্যখোলা সীমান্তের জেলেপাড়া পোস্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে ৩ জন পুরুষ, ৬ জন নারী ও ১ শিশু রয়েছে। তারা সবাই পাসপোর্ট-ভিসা ছাড়া অবৈধভাবে সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশের সময় ধরা পড়েন।
বিজিবি ৪৯ ব্যাটালিয়নের অধীনস্থ ধান্যখোলা ক্যাম্পের সুবেদার মোঃ আব্দুল গনি বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়। একপর্যায়ে জেলেপাড়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় তাদের আটক করা হয়।
আটককৃতদের পরিচয়ঃ
১। মোঃ মিলন মোল্লা (২৭), পিতা- মোঃ বাকি মোল্লা, গ্রাম- বাগডাঙ্গা, থানা- নড়াইল, জেলা- নড়াইল।
২। মোঃ সাইদুল ইসলাম (২৭), পিতা- মোঃ মনামিয়া, গ্রাম- সাতবাড়িয়া, থানা- কালিয়া, জেলা- নড়াইল।
৩। মোঃ শিমুল (৩২), পিতা- মোঃ শামসুর রহমান, গ্রাম- তেতুলিয়া, থানা- মনিরামপুর, জেলা- যশোর।
৪। মোছাঃ করিমন বিবি (৫০), পিতা- মোঃ আদিল মোল্লা, গ্রাম- বাইনা, থানা- কেশবপুর, জেলা- যশোর।
৫। মোছাঃ জান্নাত (২৪), পিতা- মোঃ শাহেদ শিকদার, গ্রাম- ছোট বাগডাঙ্গা, থানা- নড়াইল, জেলা- নড়াইল।
৬। মোছাঃ বন্যা (২২), পিতা- মোঃ মিরাজ মোল্লা, গ্রাম- বাগডাঙ্গা, থানা- নড়াইল, জেলা- নড়াইল।
৭। মোছাঃ সোহাগী (২০), পিতা- মোঃ শাহেদ শিকদার, গ্রাম- বাগডাঙ্গা, থানা- নড়াইল, জেলা- নড়াইল।
৮। মোছাঃ হালিমা (৪০), পিতা- মোঃ সাইদুল ফকির, গ্রাম- সাতবাড়িয়া, থানা- কালিয়া, জেলা- নড়াইল।
৯। মোছাঃ সোয়াইফা, পিতা- মোঃ আল আমিন শেখ, গ্রাম- আমবাড়ি, থানা- নড়াইল, জেলা- নড়াইল।
আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে তাদের তৎপরতা আরও জোরদার করা হয়েছে।