1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বেলাবতে আলাদা স্বতন্ত্র আসনের দাবিতে মানববন্ধন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শাহিনুর আক্তার নরসিংদী প্রতিনিধি।

নরসিংদীর বেলাব উপজেলাকে আলাদা স্বতন্ত্র সংসদীয় আসন ঘোষণার দাবিতে শনিবার (২৩ আগস্ট) বিকেল ৪টায় বেলাব বাজার শাপলা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বেলাব উপজেলা স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদ ও চলো গড়ি বেলাবসহ বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের আয়োজনে এ কর্মসূচিতে অংশ নেন এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ ইসলাম উদ্দিন সত্যবাদী।

মানববন্ধনে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা কাঞ্চন, এডভোকেট আব্দুল হামিদ, মোহাম্মদ সোহরাফ হোসেন, আতীক খোকন, তুষার রাব্বি, তানভির হোসেন, লোকমান, বেলাব প্রেসক্লাবের সম্পাদক আমিনুল হক এবং প্রেসক্লাব সদস্য দিদার হোসেন পিন্টু প্রমুখ।

বক্তারা বলেন, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা, বৈষম্যের অবসান এবং যোগ্য নেতৃত্বের বিকাশের জন্য বেলাবকে পৃথক সংসদীয় আসন হিসেবে স্বীকৃতি দেওয়া জরুরি। তারা অভিযোগ করেন, স্বাধীনতার পর থেকে বহুবার দাবি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, ফলে এ অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে বঞ্চিত হয়ে আসছে।

আয়োজক পরিষদ জানায়, জনসংখ্যা, ভৌগোলিক অবস্থান ও প্রশাসনিক গুরুত্ব বিবেচনায় বেলাবকে স্বতন্ত্র আসন হিসেবে ঘোষণা করা এখন সময়ের দাবি। এ জন্য তারা নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট দপ্তরের দ্রুত পদক্ষেপ প্রত্যাশা করেন।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ন্যায্য দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। তারা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে শেষ পর্যন্ত দাবি আদায়ে অটল থাকার ঘোষণা দেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park