1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বেলাবতে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার -১

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শাহিনুর আক্তার নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর বেলাবতে স্বামী পরিত্যক্ত গার্মেন্ট কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে বেলাবো থানা পুলিশ। অভিযোগে জানা যায়, উপজেলার আমলাব ইউনিয়নের পাহাড় উজিলাবো এলাকার মৃত সবুজ মিয়ার মেয়ে, স্বামী পরিত্যক্তা, এক পুত্র ও কন্যা সন্তান নিয়ে নরসিংদীর বড়ইতলা এলাকায় ভাড়া বাসায় থেকে একটি গার্মেন্টসে চাকরি করতেন। সেখানে মোবাইলের মাধ্যমে পরিচয় হয় বেলাবো উপজেলার দক্ষিণ বটেশ্বর এলাকার শহিদ উল্লাহর ছেলে শাহজাহান (৩৫)-এর সঙ্গে।

গত শুক্রবার সন্ধ্যায় শাহজাহান ওই মহিলাকে বারৈচা বাসস্ট্যান্ডে নিয়ে আসে। সন্ধ্যা ৭.৩০ টার দিকে, বারৈচা একটি এনজিও অফিসের কক্ষে, শহিদুল্লার ছেলে শাহজাহান এবং বেলাব মাটিয়াল পাড়া নুরুল ইসলামের ছেলে, এনজিও কর্মচারী দেলোয়ার হোসেন রাজু পালাক্রমে ঐ নারীকে ধর্ষণ করে। ঘটনার একদিন পর ১৬ মার্চ রবিবার, ধর্ষণের শিকার ওই নারী বেলাবো থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে দেলোয়ার হোসেন রাজুকে গ্রেফতার করা হয়।

অপর অভিযুক্ত শাহজাহানের ব্যবসা প্রতিষ্ঠানসহ তার বাড়িতে গিয়ে কোনো খোঁজ পাওয়া যায়নি এবং তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ রয়েছে।

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, নারী ও শিশু নির্যাতন (ধর্ষণ) দমন আইন, ২০০৩ এর সংশোধনী ২০২০ এর ৯ (৩) ধারায় মামলা রুজু হয়েছে। মামলা নং- ১৩/- তারিখ ১৬/৩/২০২৫। অভিযুক্ত দেলোয়ার হোসেন রাজুকে গ্রেফতার করা হয়েছে এবং অপর আসামী শাহজাহানের গ্রেফতারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park