1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বেলাবতে নানা আয়োজনে পালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

শাহিনুর আক্তার (নরসিংদী প্রতিনিধি)

নরসিংদীর বেলাবতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) সকালে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিমের নেতৃত্বে বড়িবাড়ি বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিএনপি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া জাতির শান্তি, সমৃদ্ধি ও দেশের উন্নয়ন অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত এবং হাসপাতাল ও এতিমখানায় উন্নত খাবার পরিবেশন করা হয়।

পরে দুপুরে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল করিমের সভাপতিত্বে এবং তোফিক হাসানের সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

উপস্থিত অতিথিরা:

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন হালদার, বেলাব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির আহবায়ক আহসান হাবিব বিপ্লব, বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট অলিউর রহমান কাওছার, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন আঙ্গুর, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সাফি, মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মাস্টার, বেলাব থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান, উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মহিবুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও তারেক জিয়া স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি মো. কামাল হোসেন, বেলাব উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরদার মো. জাকির হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলাব উপজেলা শাখার আমির মো. জহিরুল ইসলাম, সেক্রেটারি সোহরাফ হোসেন, বেলাব প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নিলু, সাধারণ সম্পাদক আমিনুল হক, ইউপি চেয়ারম্যান, আনসার বাহিনী ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা মহান স্বাধীনতা দিবসের গুরুত্ব তুলে ধরে মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park