
শাহিনুর আক্তার, নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর বেলাব উপজেলার বিন্নাবাইদ দারুল উলুম দাখিল মাদ্রাসার নবগঠিত পরিচালনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট) বিকালে মাদ্রাসার হলরুমে এ সভার আয়োজন করা হয়।
পরিচিতি সভার শুরুতে নবগঠিত পরিচালনা কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করেন মাদ্রাসার শিক্ষকরা। সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি এমদাদুল হক মিলন সরকার। সার্বিক তত্ত্বাবধান করেন সুপারিন্টেনডেন্ট মো. হাফিজ উদ্দিন এবং সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আরিফুল ইসলাম খান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সুপার মো. আ. ছাত্তার, বিন্নাবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওয়াছেক, বিন্নাবাইদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি অকিল উজ্জামান ভূঁইয়া, বেলাব উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মোসেফ আকন্দ, বিন্নাবাইদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. রতন মিয়া, সমাজসেবক নবী নেওয়াজ, বিন্নাবাইদ ইউপির সাবেক সদস্য আলতাফ হোসেন, সাবেক সদস্য শাহজাহান, অভিভাবক সদস্য ইমাম হোসেন, মো. কাওসার, বাচ্চু মিয়া, আব্দুর রহিম, দেলোয়ারা বেগম, শিক্ষক প্রতিনিধি আঙ্গুর মিয়া ও মো. সফিকুল ইসলাম, গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন, বিন্নাবাইদ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. ফারুক, পুলিশ সদস্য মো. সবুজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষকরা।
সভায় বক্তারা মাদ্রাসার শিক্ষা কার্যক্রম ও সার্বিক উন্নয়ন নিয়ে বিভিন্ন মতামত প্রদান করেন। এ সময় সভাপতি এমদাদুল হক মিলন সরকার শিক্ষার মানোন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং মাদ্রাসার অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।