1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

বেলাবোতে আওয়ামী লীগের কার্যক্রমের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শাহিনুর আক্তার, নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর বেলাবোতে আওয়ামী লীগের কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পরে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লবের নেতৃত্বে উপজেলা বিএনপির সদস্যসচিব এ এম কাদের জলিল, যুবদলের সভাপতি আক্তারুজ্জামান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ ও আতাউর রহমান বাচ্চু, মো. রফিকুল ইসলাম, যুবদলের আহ্বায়ক মো. আলমগীরুজ্জামান, যুগ্ম আহ্বায়ক সুমন ফকির রাজ, ছাত্রদলের সভাপতি আশিক সুজন মামুন, সাধারণ সম্পাদক মোফাজ্জল, আমলাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খলিলুল্লাহ তপন, নারানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি লাল মিয়া, বাজনাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরও দলটির নেতাকর্মীরা দেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের চেষ্টা করছে। তাঁদের দাবি, বেলাবোর মাটিতে কোনো নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।

বক্তারা আরও বলেন, সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে যেকোনো অপতৎপরতা মোকাবিলা করা হবে। কর্মসূচিতে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park