1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বেলাবোতে নিখোঁজের তিন দিন পর ডোবা থেকে পোল্ট্রি খামারির মরদেহ উদ্ধার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ১০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

নরসিংদী: নরসিংদীর বেলাবো উপজেলার বাজনাবো ইউনিয়নের বীর বাঘবের এলাকায় নিখোঁজ পোল্ট্রি খামারি আজীমূল কাদের ভূঁইয়া (৪৫)-এর মরদেহ তিন দিন পর একটি ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত আজীমূল কাদের ভূঁইয়া ওই এলাকার মৃত মান্নান ভূঁইয়ার ছেলে এবং বাজনাবো ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বেলাব উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে তিনি নিজ এলাকার পোল্ট্রি খামার থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার পর স্বজনরা তাকে খুঁজতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন, তবে কোনো সন্ধান পাননি। পরদিন বুধবার (২৮ জানুয়ারি) নিহতের ভাগ্নে মো. উমর ফারুক বেলাব থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ঘটনার বিস্তারিত অনুসন্ধানে জানা গেছে, নিখোঁজ হওয়ার প্রায় ১৫ দিন আগে আজীমূল কাদের ভূঁইয়া তার খামারে কাজ করার জন্য দুইজন শ্রমিক নিয়োগ দিয়েছিলেন। তাদের একজনের নাম রুবেল, অন্যজনের নাম ও পরিচয় জানা যায়নি। নিখোঁজের পর থেকেই ওই দুই শ্রমিকও খুঁজে পাওয়া যাচ্ছে না। এছাড়া নিহতের খামারের সব মুরগিও উধাও হয়ে গেছে। স্থানীয়রা মনে করছেন, এই বিষয়গুলো ঘটনাটিকে আরও রহস্যময় করে তুলেছে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে স্থানীয়রা ডোবায় মরদেহ দেখতে পেয়ে বেলাব থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বেলাব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন জানান, “জিডি দায়েরের পর থেকেই পুলিশ নিখোঁজ ব্যক্তির সন্ধানে তদন্ত শুরু করে। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

পরিবার ও স্থানীয়রা জানিয়েছে, মৃতের পরিবারে শোকের মাতম চলছে এবং পুরো এলাকায় শোক ও উদ্বেগের পরিবেশ বিরাজ করছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park