
শাহিনুর আক্তার, নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর বেলাবো উপজেলার শতভাগ বৃত্তিপ্রাপ্ত বিয়াম ল্যাবরেটরি স্কুলের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিদ্যালয়ের সভাপতি লাইলাতুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও বিদ্যালয়ের সহ-সভাপতি আজিজ সারতাজ জায়েদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিয়াম ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ মো. বেলাল হোসেন। সঞ্চালনা করেন উপজেলা পরিষদের সিএ তৌফিকী কায়ূম আফ্রাদ।
বক্তারা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক বিকাশ, শৃঙ্খলা, সহশিক্ষা কার্যক্রম এবং অভিভাবকদের সঙ্গে বিদ্যালয় কর্তৃপক্ষের সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিদ্যালয়ের ধারাবাহিক সাফল্য এবং শতভাগ বৃত্তিপ্রাপ্ত হওয়ার গৌরবজনক অর্জনের বিষয়টি তুলে ধরেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের সার্বিক শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও মানসম্মত করতে নিয়মিত অভিভাবক সমাবেশ, মতবিনিময় এবং পারস্পরিক সমন্বয় কার্যক্রম অব্যাহত থাকবে।
NGS/MMH