1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বেলাবোতে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শাহিনুর আক্তার, নরসিংদী প্রতিনিধি

মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় নরসিংদীর বেলাবো উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরে উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

ভোর থেকেই সর্বস্তরের মানুষ খালি পায়ে শহীদ মিনারে এসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” সংগীতের সুরে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া, সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ, বেলাবো থানার অফিসার ইনচার্জ আমানউল্লাহ, বেলাবো উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আহসান হাবিব বিপ্লব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দা তানজিনা আফরিন, বেলাবো প্রেসক্লাবর সভাপতি মোসারফ হোসেন নীলু ও সাধারণ সম্পাদক আমিনুল হকসহ অন্যান্য সদস্যরা। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরে বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং শুদ্ধ বাংলা চর্চায় সবাইকে সচেতন হতে হবে। তরুণ প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের চেতনা ছড়িয়ে দিতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান ও নাটিকা পরিবেশনের আয়োজন করা হয়। সারাদিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বেলাবোতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। দিবসটি ঘিরে পুরো উপজেলাজুড়ে ছিল শোক ও গৌরবের আবহ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park