
শাহিনুর আক্তার, নরসিংদী:
নরসিংদীর বেলাব উপজেলাকে আলাদা নির্বাচনী আসন হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিকে জোরদার করার লক্ষ্যে ১৬ আগস্ট, শনিবার বেলাব পাইলট মডার্ন মডেল হাই স্কুলে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা আয়োজন করে বেলাব উপজেলার স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদ এর “সোশ্যাল মিডিয়া ও বেলাব সামাজিক গ্রুপ সমন্বয়”।
সভায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা। সভার সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক কাঞ্চন, এবং সঞ্চালনা করেন সোহরাব হোসাইন।
সভায় প্রধান বক্তারা ছিলেন সদস্য সচিব মোঃ ইসলাম উদ্দিন সত্যবাদী, উপদেষ্টা মোহাম্মদ আলী, মোহাম্মদ খলিলুর রহমান, মোহাম্মদ মহসিন সরকার, এশিয়ান ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমান মিজান, এছাড়াও আয়োজক তানভীর হোসেন ভূইয়া মোমেন, আতিক খান, মোঃ রেজা-ই-রাব্বি তুষার, সাইফুল ইসলাম, কার্যকরী সদস্য মুফতি আবুল কালাম জাকারিয়া, সাইদি হাসান নওফেল, ধীরাজ সহ অন্যান্য প্রতিনিধি।
বক্তারা সভায় বেলাব উপজেলার দীর্ঘদিনের অবহেলা ও বৈষম্যের বিষয়গুলো তুলে ধরেন। তারা বলেন, বেলাবের ভৌগোলিক, জনসংখ্যাগত ও প্রশাসনিক গুরুত্ব বিবেচনায় এটিকে আলাদা নির্বাচনী আসন করার দাবি যৌক্তিক। উপস্থিতরা একমত হন যে, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এই দাবি আরও শক্তিশালী করা সম্ভব, এবং বাস্তবায়নের জন্য সকলে একযোগে কাজ করবেন।
সভায় অংশগ্রহণকারীরা প্রতিশ্রুতি দেন যে, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বেলাবের ন্যায্য দাবি পূরণ করা হবে, ইনশাআল্লাহ। এই সভা বেলাবের আলাদা আসনের দাবিকে নতুন গতি ও শক্তি প্রদান করেছে।