1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বেলাব থানার অর্ধ-বার্ষিক পরিদর্শন সম্পন্ন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শাহিনুর আক্তার নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর বেলাব থানায় অর্ধ-বার্ষিক পরিদর্শন সম্পন্ন হয়েছে। গত ৫ জানুয়ারি, সোমবার দুপুর ১টা ১ মিনিটে রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর বেলাব থানা পরিদর্শনে আসেন।

পরিদর্শনকালে বেলাব থানায় পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান থানার অফিসার ইনচার্জ এস. এম. আমান উল্লাহ। এ সময় থানা পুলিশের একটি চৌকস দল সিনিয়র সহকারী পুলিশ সুপারকে আনুষ্ঠানিক সালামি প্রদান করে।

পরবর্তীতে তিনি থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টার ও নথিপত্র পর্যালোচনা করেন। পাশাপাশি হাজতখানা, পুলিশ ফোর্সের ব্যারাকসহ থানার সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। সরকারি গুরুত্বপূর্ণ কাগজপত্র পর্যবেক্ষণ করে তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন শেষে সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অফিসার ও ফোর্সদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় তিনি পেশাগত দায়িত্ব পালনে সততা, শৃঙ্খলা ও জনগণের সঙ্গে পেশাদার আচরণ বজায় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন।

এ সময় বেলাব থানার অফিসার ইনচার্জ এস. এম. আমান উল্লাহ, ইন্সপেক্টর (তদন্ত) নাসির উদ্দিনসহ থানার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park