1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে  ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় কিশোরগঞ্জে যুবলীগ নেতাসহ দুইজন গ্রেফতার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ৩১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: নিজাম উদ্দীন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে  ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় কিশোরগঞ্জে যুবলীগ নেতাসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার দুইজনের মধ্যে সুলাইমান মিয়া (২৫) কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের দক্ষিণ ভরাটি গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে ও বৌলাই ইউনিয়নের ১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি এবং কচ্চু মিয়া ওরফে খছরু (৩৮) একই এলাকার মৃত আ. হাসিমের ছেলে ও বৌলাই ইউনিয়ন শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক।

শুক্রবার, ১৫ নভেম্বর রাত ৪ টা ২০ মিনিট থেকে রাত পৌনে ৫টা পর্যন্ত পরিচালিত পৃথক অভিযানে তাদেরকে বৌলাই এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিক দের বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার (সহকারী পুলিশ সুপার) মো. আব্দুল হাই চৌধুরী।

তিনি আরো জানান, গত ৪ অগাস্ট বেলা অনুমান  ১ টার দিকে  কিশোরগঞ্জ জেলার সদরেউপজেলার খরমপট্টি এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণমিছিল বের হয়। ওই গণমিছিলে কতিপয় দুস্কৃতিকারীরা আন্দোলনরত ছাত্র-জনতার উপর হামলা করে এবং এতে অনেক ছাত্র-জনতা গুরুতর আহত  হন।

এ ঘটনায় মো. সাজ্জাদ হোসেন বাদি হয়ে কিশোরগঞ্জ  সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতার আসামিগণ ওই মামলার এজহারভূক্ত আসামি। মামলা রুজুর পর র‌্যাব , কিশোরগঞ্জ ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করে। এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতার আসামিদের কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park