1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

বোদা পাথরাজ নদীর বাঁধ পরিদর্শন করেন মেয়র

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ১৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ শাহজাহান কবির প্রধান পঞ্চগড় জেলা প্রতিনিধি।

পঞ্চগড়ের বোদা পৌর সভা ১নং ওয়ার্ড পাথরাজ নদী বাঁধের পরিদর্শন করেন বোদা পৌরসভার সুযোগ্য মেয়র আলহাজ্ব মোঃ আজাহার আলি। উক্ত বাধ পরিদর্শন কালে উপস্থিত ছিলেন বোদা পাথরাজ সরকারি কলেজের অধ্যক্ষ মহোদয়। দীর্ঘ ৩০ বছর ধরে পাথরাজ নদী বাঁধের নির্মাণ কাজ হয়নি, জনগণের বহুদিনের প্রত্যাশা এবারে পূরণ করলেন বোদা পৌরসভার সুযোগ্য মেয়র মহোদয়।

এই বাঁধের কাজটি হওয়ায় জনগণের মনে খুশির বন্যা বইছে।পাথরাজ সরকারি কলেজে অধ্যক্ষ মোঃ ইয়াহিয়া উল হক জমাদার বলেন আমার কলেজের অনেক ছাত্র-ছাত্রী এই পাথরাজ নদী বাঁধ দিয়ে আসা যাওয়া করে বর্ষা মৌসুমে তাদের অনেক কষ্ট হয়। বর্ষা মৌসুমে কলেজে আসতে অনেক সময় তাদের বই এবং পরনের পোশাক ভিজে যায় তাই বাঁধে একটি ব্রিজ হলে কলেজের ছাত্র-ছাত্রী এবং এলাকার মানুষের অনেক উপকার হবে। আমার বিশ্বাস মেয়র মহোদয় অতি দ্রুত ব্রিজের কাজটি করবেন। কলেজপাড়া বাসিন্দা এমাজ উদ্দিন গণমাধ্যম কর্মীদের জানান বর্ষা মৌসুমে নদীর পানি বেড়ে গিয়ে কলেজ পাড়া ইসলামবাগ ঝিনুক নগর প্লাবিত হয়।

তিন চার দিন বন্যার পানি লেগে থাকে এতে করে ফসলের অনেক ক্ষতি হয়। ৫ / ৭ একর জমি ধান বন্যার পানিতে ডুবে গিয়ে নষ্ট হয়। পাথরাজ নদী বাঁধের ব্রিজ টি হয়ে গেলে এলাকার মানুষ অনেক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাবে। সর্বশেষে মেয়র মহোদয় উক্ত পাথরাজ নদী বাঁধের ব্রিজ টি করে দেওয়ার আশ্বাস দেন। তিনি আরো বলেন বাঁধের রাস্তার সব কাজ হয়ে গেছে ব্রিজ টি হবে ইনশাল্লাহ।আপনারা সকলেই পৌর কর পরিশোধ করবেন, কারণ পৌরসভার অর্থায়নে এই উন্নয়নমূলক কাজ গুলি হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park