1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ব্যক্তি স্বার্থে ষড়যন্ত্রকারীদের সঙ্গে আঁতাতকারীরা দলের শত্রু — শুভেচ্ছা সমাবেশে মনিরুল হক চৌধুরী

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শাহাদাত কামাল শাকিল:

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, “যারা ব্যক্তিগত স্বার্থে ষড়যন্ত্রকারী ও নির্বাচন বানচালকারীদের সঙ্গে আঁতাত করে, তারা দলের শত্রু— এমনকি দেশেরও শত্রু।” তিনি অভিযোগ করেন, এসব ব্যক্তি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত অমান্য করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করছে।

শনিবার কুমিল্লা নগরীর ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মনিরুল হক চৌধুরী বলেন, “বিএনপির প্রতিটি নেতা-কর্মী একটি পরিবারের অংশ। এখন সময় ভেদাভেদ ভুলে তারেক রহমান মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার।”

তিনি আরও বলেন, “গত ১৬ বছর আমরা রাজপথে আন্দোলন করেছি— শুধু আমি নই, আমার পুরো পরিবার রাজপথে থেকেছে। আমার মেয়েরাও আন্দোলনে অংশ নিয়েছে। জুলাই বিপ্লবে আমার মেয়ে ‘ড. বজ্রকণ্ঠ’-এর নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। অথচ যারা নিজেদের ত্যাগী দাবি করে, তাদের বিরুদ্ধে কোনো মামলা নেই, তারা জেলও চেনে না। ২০১৮ সালের নির্বাচনের আগে আমাকে চৌদ্দগ্রামের মিথ্যা হত্যা মামলায় অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছিল।”

বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপোষহীন রাজনীতির প্রতীক উল্লেখ করে তিনি বলেন, “তারেক রহমান আপোষ না করার কারণে যে শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন, তার নজির উপমহাদেশে নেই।”

আগামী নির্বাচনকে দেশের অস্তিত্বের লড়াই হিসেবে উল্লেখ করে মনিরুল বলেন, “দেশের সার্বভৌম অস্তিত্ব রক্ষায় তারেক রহমান দ্রুত নির্বাচনের আহ্বান জানিয়েছেন। আমরা কৃতজ্ঞ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস-এর প্রতি, যিনি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের দিন ঘোষণা করেছেন। যারা নির্বাচন বিলম্বিত করতে চায়, তারা দেশের অস্তিত্ব নিয়ে খেলছে— তারা দেশের শত্রু।”

সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সংগঠক ড. শাহ মোহাম্মদ সেলিম। সঞ্চালনা করেন বিএনপি নেতা সোহেল মজুমদার। এতে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট ড. হোসাইন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী মাহবুব, সাবেক কাউন্সিলর ও সমবায় দলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য মেহেদী হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরে মনিরুল হক চৌধুরী কোটবাড়ি পলিটেকনিক ইনস্টিটিউট ও পদুয়ারবাজার বিশ্বরোডে দুটি পথসভায় বক্তব্য দেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park