1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ব্যবসায়ীকে অপহরণ, ভুয়া সমন্বয়কসহ ৫ জন গ্রেপ্তার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে খুলনায় এক ব্যবসায়ীকে অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ভুয়া সমন্বয়কসহ তাদের আটক এবং অপহৃত ব্যক্তিকে উদ্ধার করে। পরে ভুক্তভোগী বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন। বুধবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– সরদার মোন্তাজাবুর রহমান ওরফে জাবের, তাহমিদ রহমান, নাহিদ হাসান, এস এম শরিফ হোসেন ও ইমন হাওলাদার।

সোনাডাঙ্গা মডেল থানার ওসি শফিকুল ইসলাম জানান, অপহৃত শেখ অহিদুজ্জামান ও মোন্তাজাবুর রহমান জাবের পূর্বপরিচিত। চিকিৎসক দেখাতে ১৫ অক্টোবর অহিদুজ্জামান বাগেরহাট থেকে খুলনায় আসেন। পরে চা খাওয়ার কথা বলে তাঁকে নগরীর শিববাড়ি মোড়ে নিয়ে আসেন জাবের। সেখানে পৌঁছানোর পর অন্য চার ব্যক্তি তাঁকে তেঁতুলতলা মোড়ে রোজ গার্ডেন হোটেলের তৃতীয় তলায় নিয়ে আটক রেখে চাঁদা দাবি এবং বেধড়ক মারধর করেন। তাঁর সঙ্গে থাকা দু’জন ৯৯৯-এ ফোন করলে সোনাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাঁচজনকে আটক করে।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর ইমন ও নাহিদ নিজেদের সমন্বয়ক দাবি করে প্রভাব বিস্তারের চেষ্টা চালান। তাদের ছাড়াতে জহুরুল তানভীর নামে খুলনা বিশ্ববিদ্যালয়ের আরেক সমন্বয়ক থানায় যান। কিন্তু অন্য সমন্বয়ক এবং ছাত্ররা অপহরণকারীদের ছেড়ে দেওয়ার প্রতিবাদ জানালে রাতেই এ ঘটনায় মামলা হয়।

তবে জহুরুল তানভীর বলেন, ‘আমি থানায় কাউকে ছাড়াতে যাইনি। বরং ওসিকে বলেছি, অপরাধী সমন্বয়ক হোক আর যেই পরিচয়েরই হোক, তাকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।

সূত্রটি জানায়, গ্রেপ্তার ইমন বিভিন্ন সময় সমন্বয়কদের সঙ্গে ঘোরাফেরা করতেন। নাহিদ একটি ছাত্র সংগঠনের সঙ্গে জড়িত। মামলার তদন্ত কর্মকর্তা সোনাডাঙ্গা থানার এসআই আল আমিন জানান, বুধবার তাদের আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠান।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park