1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় কালভাটের নীচ থেকে পলিথিনে মোড়ানো নবজাতক উদ্ধার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় কালভার্টের নীচ থেকে পলিথিনে মোড়ানো এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে জেলা শহরের পূর্বমেড্ডা পুরাতন পুলিশ ফাঁড়ি এলাকা থেকে নবজাতকটি এই এই কন্যা সন্তানটি উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাকে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে স্থানীয় পাহারাদার একটি শিশুর কান্না শব্দ শুনে কালভাটের কাছে যান । পরে কালভার্টের নিচে পলিথিনে মোড়ানো একটি নবজাতক পাওয়া যায়। নালায় ফেলে দেওয়ায় নবজাতকের মুখের একাংশ ইদুর পোকামাকড় ক্ষতবিক্ষত করে । এই সময় একজন পথচারী জরুরি সেবা নাম্বার ৯৯৯ এ কল দিলে পুলিশ গিয়ে নবজাতকটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের সেবিকা জানান নবজাতকের পরিচর্যা চলছে , শারিরীক অবস্থা কিছটা ভাল হলেও শংকামুক্ত নয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, পুলিশ নবজাতকটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে তাকে চিকিৎসকরা এনআইসিতে ভর্তি রাখেন । সেখানে সে চিকিৎসাধীন আছে। পরিচয় সনাক্ত পুলিশ কাজ করছে।

 

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park