1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ব্লাড ক্যান্সারে আক্রান্ত সাবিনা আক্তারের চিকিৎসায় সহযোগিতা প্রয়োজন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট (বাগেরহাট)

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কুলিয়া ইউনিয়নের নূতন ঘোষগাতী গ্রামের হুমাউন শেখের কন্যা মোছা. সাবিনা আক্তার (১১) সম্প্রতি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, সাবিনার বাঁচার জন্য জরুরি ভিত্তিতে কেমোথেরাপি ও নিয়মিত চিকিৎসা প্রয়োজন, যার ব্যয় কয়েক লক্ষ টাকা।

কিন্তু সাবিনার পরিবার আর্থিকভাবে অত্যন্ত অসচ্ছল হওয়ায় এত বড় চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। ফলে পরিবারটির পক্ষে চিকিৎসা চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এ অবস্থায় অসুস্থ শিশুটির জীবন বাঁচাতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।

সাবিনার পিতা হুমাউন শেখ সকলের কাছে আর্থিক সহায়তার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন। যে কেউ ইচ্ছা করলে তাঁর বিকাশ নম্বর বা ব্যাংক হিসাবের মাধ্যমে সাহায্য পাঠাতে পারবেন। 

বিকাশ (পার্সোনাল): ০১৮৬৮-৪১৬৬৬৫
সোনালী ব্যাংক হিসাব নং: ২৯০৯০০১০০০৫৪৫

একটি ছোট্ট সহযোগিতাই সাবিনার জীবনে নতুন আশার আলো হতে পারে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park