1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ভাঙ্গার খাড়াকান্দি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে লেগুনায় বাসের ধাক্কায় চারজন নিহত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪
  • ২৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

ভাঙ্গায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪

ফরিদপুরের ভাঙ্গার খাড়াকান্দি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে লেগুনায় বাসের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত সাতজন। শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

 

নিহতরা হলেন- ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামের মেহেদী মাতুব্বর (২৫), আলগী ইউনিয়নের নওয়াকান্দা গ্রামের হাফিজুল ইসলাম (৪০), ফরিদপুরের মধাখালী উপজেলার সিরাজুল ইসলাম (৩৫) ও নগরকান্দার পুড়াপাড়া গ্রামের লিটন মন্ডল (৩৮)।

 

আহত সাতজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক ছয়জনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থনান্তর করেন। এরা হলেন- হাসিনা বেগম (৬৫), রানী পাল (৬০), মেহেদী হাসান (১৪), মো. জাহিদ হোসেন (৪৫), আমিরণ বেগম (৬০) ও রামপাল (৩০)। আহত খালিদ সাইফুল্লাকে (১০) ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 

ভাঙ্গা হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ভাঙ্গা থেকে সবুজ বাংলা নামে একটি লেগুনা যাত্রী নিয়ে গোপালগঞ্জ জেলার মুকসুদপুরের দিকে যাচ্ছিল। ভাঙ্গা পৌরসভার খারাকান্দি নামক স্থানে আসলে ঢাকা থেকে খুলনাগামী সোহাগ পরিবহনের একটি বাস লেগুনাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন যাত্রী নিহত হন। সাতজন আহত হন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর ওই মহাসড়কে ৪০ মিনিট যান চলাচল বন্ধ ছিল। পরে রাত ৮টার দিকে পুলিশ এসে গাড়ি সরিয়ে ফেললে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বলেন, ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। সাতজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে সড়কের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park