1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ভারতীয় আগ্রাসন ও আগরতলায় বাংলাদেশ দূতাবাসে সন্ত্রাসী হামলার প্রতিবাদে চুলকাটিতে বিক্ষোভ মিছিল 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।

ভারতীয় আগ্রাসন ও আগরতলায় বাংলাদেশ দূতাবাসে সন্ত্রাসী হামলার প্রতিবাদে, বাগেরহাট সদরের চুলকাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী দল। রাখালগাছি ও খানপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।

বৃহস্পতিবার (১২ডিসেম্বর) বিকালে খুলনা-মোংলা মহাসড়কের পাশে  চুলকাটি প্রেসক্লাবে চত্বরে  একটি বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি চুলকাটি প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে মহাসড়ক ও চুলকাটি বাজার প্রদক্ষিণ করে প্রেসক্লাবে সামনে এসে শেষ হয়।

খানপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি খান মো.হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং বাগেরহাট সদর থানার সাবেক সদস্য সচিব হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিবের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, খানপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো.বাবুল ফকির, নাসির উদ্দিন, চুলকাটি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলী মোড়ল, সাধারণ সম্পাদক আরিফ ঢালী, শেখ মিরানুজ্জামান মিরান, শেখ মিজানুর রহমান মিঠু, ছাত্রনেতা ইমন, রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র নেতা মাসুম বিল্লাহ, খান গোলজার, মল্লিক আমিনুল ইসলাম মুক্ত,  কুদ্দুস শেখ, মোস্তাকিন বিশ্বাস, প্রমূখ। উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে রাখালগাছি ও খানপুর ইউনিয়ন বিএনপি’র সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ বিক্ষোভ সমাবেশে বক্তরা বলেন, স্বৈরাচার হাসিনাকে প্রত্যাবাসনের জন্য ভারতের নরেন্দ্র মোদি সকল ষড়যন্ত্র করে যাচ্ছে। এ সময় ভারতের মিডিয়ার সমালোচনা করে বক্তারা বলেন, শেখ হাসিনা গুম, খুন করেছে, শেখ হাসিনা বিতাড়িত হওয়ায় পর এদেশের মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পাচ্ছে। দিল্লিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আমাদের ভালো কিছু দিল্লি কখনো ভালো চোখে দেখেনি। আগরতলায় আমাদের ডেপুটি হাইকমিশনে আক্রমণ, পতাকার অবমাননা করেছে। বিক্ষোভ মিছিল থেকে ভারতের সকল পণ্য বর্জনের ঘোষণা দেন। সহকারী কমিশনে আক্রমণ, পতাকা ছেঁড়ে ফেলার তীব্র নিন্দা করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park