1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারি হাইকমিশনের সামনে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় খুলনায় বিএনপির বিক্ষোভ মিছিল।

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারি হাইকমিশনের সামনে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় খুলনায় সোমবার ০৩ ডিসেম্বর দুপুর ১২টায় নগরীর কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয় থেকে

বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়। এর আগে খুলনা মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনার সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। সদস্য সচিব শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তৃতা করেন।

এ সময় বক্তারা ভারতের বাংলাদেশের সহকারি হাইকমিশনে ভাঙচুরের প্রতিকার ও ভারতীয় বাংলাদেশ বিরোধী প্রচারের বিরুদ্ধে ভারতকে ব্যবস্থা নেবার দাবী জানান। এদিকে গতকাল সন্ধ্যার পর থেকেই খুলনাস্থ ভারতীয় সহকারী হাইকমিশন অফিসের সামনে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park