1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ভারতের উগ্র রাজনৈতিক সংগঠন বিজেপি বাংলাদেশে সম্প্রতি নষ্ট করতে চায়-আব্দুল হাই শিকদার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ শফিয়ার রহমান পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

ভারতের উগ্র রাজনৈতিক সংগঠন বিজেপি বাংলাদেশে সম্প্রতি নষ্ট করতে চায়। তাদেরকে সম্মিলিত ভাবে রুখে দিতে হবে। তারা জানে না বাংলাদেশ সকল ধর্মের মানুষের সম্প্রীতের এক অনন্য উদাহরণ। এদেশে একই সময় মসজিদে আজান হয়, মন্দিরে উলুর ধনী বাজে। কোন অবস্থায় সম্প্রতি নষ্ট যাতে না হয় সেজন্য সবাইকে সজাক দৃষ্টি রাখতে হবে। মনে রাখতে হবে আওয়ামী লীগের দোসররা ঘাপটি মেরে বসে আছে। যেকোন সময় ছোবল দেওয়ায় চেষ্টা করছে।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে খুলনার পাইকগাছা পৌরসভা চত্বরে আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ বির্নিমানে পাইকগাছা উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সম্প্রতির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রদান কালে বিএনপি চেয়াপার্সনের উপদেষ্টা সাংবাদিক ও কবি আব্দুল হাই শিকদার এসব কথা বলেন। পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মজিদের সভাপতিত্বে আয়োজিত সম্প্রতির সমাবেশে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়াপার্সনের উপদেষ্টা সাংবাদিক ও কবি আব্দুল হাই শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাংবাদিক খুরশিদ আলম, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাইরেক্ট সাংবাদিক আমিরুল ইসলাম কাগুজী।

অতিথি হিসেবে অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন পাইকগাছা পৌর বিএনপির আহবায়ক সেলিম রেজা লাকি, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সাবেক ইউপি চেয়ারম্যান মোড়ল শাহাদাৎ হোসেন ডাবলু, পৌর বিএনপির সদস্য সচিব মোস্তফা মোড়ল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এড: সাইফ উদ্দিন সুমন,পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি এড: আব্দুস সাত্তার,উপজেলা মহিলা দলের আহবায়ক

লক্ষী রানী, পৌর মহিলা দলের আহবায়ক এড: রাশনা শারমিন আখি,শ্রমিক দলের আহবায়ক সরদার ফারুক আহমেদ,কৃষক দলের সভাপতি মেছের আলী সানা,যুবনেতা মোহর আলী, তাঁতি দলের এটিএম মইন উদ্দিন শিমুল ছাত্রদলের সভাপতি সরজিত ঘোষ দেবেন প্রমুখ।

এসময় সম্প্রতির সমাবেশ স্থলে হাজার হাজার নেতাকর্মীর সমাগম ঘটে। নেতাকর্মী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডা: আব্দুল মজিদকে খুলনা ০৬ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে পাওয়ার দাবিতে শ্লোগান দিতে থাকে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park