1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ভারতে আটক সেই রিয়া সম্পর্কে পাওয়া গেল আরও চাঞ্চল্যকর তথ্য

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

বাংলাদেশি নীল ছবির অভিনেত্রী রিয়া বার্দের গ্রেফতারির পর উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তার আসল নাম রিয়া নয় বলেই জানিয়েছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, রিয়া আদতে বাংলাদেশি। বেআইনিভাবে পরিবার নিয়ে ভারতে এসেছিলেন। তারপর হিন্দু যুবককে বিয়ে করে নাম-পরিচয় পালটে ফেলেন তিনি। মডেল হিসেবে কাজের পাশাপাশি অশ্লীল ছবিতে মুখ দেখান রিয়া। তার আসল নাম বান্না শেখ।

পুলিশ সূত্রে খবর, রিয়ার মা রুবি শেখ, বোন মণি শেখ এবং ভাই রিয়াজ শেখ। মা, ভাইবোনকে সঙ্গে নিয়ে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করেন বান্না ওরফে রিয়া।

তদন্তকারীরা জানিয়েছেন, ভারতে আসার পর মুম্বাইয়ে চলে যান তিনি। মহারাষ্ট্রের অমরাবতীর বাসিন্দা অরবিন্দ বার্দের সঙ্গে আলাপ হয় রিয়ার। সেই আলাপ প্রেমে গড়ায়। অরবিন্দকে বিয়ের পরই সপরিবারে রিয়া ধর্ম বদলান।

পাশাপাশি নামও বদলান তারা। বান্না হয়ে যান রিয়া। রুবি শেখ হন অঞ্জলি বার্দে, বোন মণি শেখ হন ঋতু বার্দে এবং ভাই রিয়াজের নাম পালটে রাখা হয় রবীন্দ্র বার্দে। তাদের নামে পাসপোর্ট, ভোটার কার্ড— এমনকী আধার কার্ডও রয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, বিয়ের পর কাতারে যান রিয়া। সেখানে অশ্লীল ছবিতে হাতে খড়ি হয় তার। বলিউডের একদা প্রথম সারির নায়িকা শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার প্রোডাকশন হাউসেও কাজ করেছেন রিয়া, এমন দাবিও করা হয়েছে।

ওই প্রোডাকশন হাউসে অশ্লীল ছবি তৈরি করা হতো বলে অভিযোগ। যে ঘটনায় রাজকে গ্রেফতার করা হয়েছিল। অতীতে রিয়াকে গ্রেফতারও করেছিল মুম্বাই পুলিশ। তবে সেই সময় রিয়ার আসল পরিচয় পায়নি পুলিশ। সম্প্রতি রিয়ার এক বন্ধু পুলিশের কাছে অভিযোগ করেন। তারপরেই পর্দা ফাঁস হয় রিয়ার। গ্রেফতার করা হয়েছে তাকে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রিয়ার এক বন্ধু প্রশান্ত মিশ্রই নাকি পুলিশের কাছে প্রথম খবর পৌঁছে দেন যে রিয়া অবৈধভাবে এখানে থাকছেন। সেই অভিযোগের ভিত্তিতেই এদিন পুলিশ এসে বাংলাদেশের এই পর্নো তারকাকে গ্রেফতার করে। একটি রিপোর্ট থেকে জানা গেছে, ভারতে থাকার জন্য রিয়ার মা মহারাষ্ট্রের অমরাবতী এলাকার এক ব্যক্তিকে বিয়েও করেছেন। তবে রিয়াকে গ্রেফতার করা হলেও তার মা, ভাই এবং বোন বর্তমানে নিখোঁজ। তাদের সন্ধান শুরু করেছে পুলিশ।

আপাতত রিয়া ওরফে বান্না শেখের নামে ৪২০, ৪৬৫, ৪৬৮, ৪৭৯, ৩৪ এবং ১৪ এ আইপিসি ধারায় মামলা করা হয়েছে। পর্নো তারকার থেকে যে সমস্ত কাগজ, নথিপত্র উদ্ধার করা হয়েছে সেগুলো সমস্ত খতিয়ে দেখছে পুলিশ। রিয়ার থেকে অন্যান্য বিষয়ে আর কিছু জানা যায় কিনা সেই চেষ্টাও করছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park