1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ভারতে পাচারের সময় সাতক্ষীরা সীমান্তে উদ্ধার ৬টি হনুমান

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

সাতক্ষীরা সীমান্তে পৃথক অভিযানে ভারতে পাচারকালে হনুমান সহ ১১ লক্ষ টাকার মালামাল আটক করেছে বিজিবি সদস্যরা। বুধবার (৪ ডিসেম্বর) বেলা ১০টার দিকে সাতক্ষীরার বৈকারী সীমান্ত এলাকা থেকে হনুমান উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, বৈকারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা সাতানী দিয়ে বাংলাদেশ হতে ভারতে বন্যপ্রানী পাচার করা হবে। এমন সংবাদ প্রাপ্তির পর বিজিবি বৈকারী বিওপির নায়েব সুবেদার মোঃ আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় গোপনে অবস্থান গ্রহণ করে। এ সময় সকাল ১০টার দিকে চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে খাঁচা সহ ৬টি হনুমান সাতানী পাকা রাস্তার উপরে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত স্থান হতে খাঁচাসহ ৬টি মুখপোড়া হনুমান উদ্ধার করে বিজিবি।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হকের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধারকৃত বন্যপ্রানার সত্যতা নিশ্চিত করে বলা হয়, উদ্ধারকৃত বন্যপ্রানীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park