1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

ভালোবাসা দিবসে সামাজিক হস্তক্ষেপে বিয়ে

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

ভালোবাসা দিবসকে কেন্দ্র করে তরুণ-তরুণীদের অসামাজিক আচরণ রোধ এবং সচেতনতা তৈরির অংশ হিসেবে নড়াইলের লক্ষ্মীপাশা এলাকায় এক তরুণ-তরুণীর বিয়ে সম্পন্ন হয়েছে। স্থানীয় সচেতন মহলের উদ্যোগে এ বিয়ের আয়োজন করা হয় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে লক্ষ্মীপাশা এলাকায় ঘোরাঘুরির সময় শালনগর ইউনিয়নের চর শালনগর গ্রামের যুবক রমজান শেখ ও এক তরুণীর বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় তাদের বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।

নড়াইলের লোহাগড়া উপজেলা-এর শালনগর ইউনিয়নের চর শালনগর গ্রামের খসরু শেখের ছেলে রমজান শেখ (৩০) এবং কালিয়া উপজেলার বিল বাউস পাটনা গ্রামের নয়ন শেখের মেয়ে মামনি আক্তারের সঙ্গে তিন লাখ টাকা দেনমোহরে নিকাহনামা রেজিস্ট্রি সম্পন্ন করা হয়।

এ বিয়ের আয়োজনকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সচেতন মহলের একাধিক ব্যক্তি জানান, ভালোবাসা দিবসকে ঘিরে যেন তরুণ-তরুণীরা কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে না জড়ায়, সে উদ্দেশ্যেই সামাজিকভাবে হস্তক্ষেপ করা হয়েছে।

বর্তমানে নববধূ মামনি আক্তার তার শ্বশুরবাড়িতে অবস্থান করছেন। স্থানীয়রা নবদম্পতির সুখী দাম্পত্য জীবনের কামনা করেছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park