1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ভালো খেলোয়াড় হতে হলে অবশ্যই খেলার প্রতি মনসংযোগ বৃদ্ধি করতে হবে -বিভাগীয় কমিশনার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১ জানুয়ারি, ২০২৫
  • ৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার বলেছেন, ভালো খেলোয়াড় হতে হলে অবশ্যই খেলার প্রতি মনসংযোগ বৃদ্ধি করতে হবে। খেলার সময় দ্রুত সঠিক সিদ্ধান্ত নিতে পারতে হবে। শারীরিক শক্তির প্রয়োজন থাকলেও খেলাধুলার ক্ষেত্রে খেলার কৌশলগুলো আয়ত্ত করা জরুরি। অন্যথায় দক্ষ খেলোয়াড় হিসেবে নিজেকে গড়ে তোলা সম্ভব হবে না।

তিনি আজ (বুধবার) দুপুরে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে অনুর্ধ্ব ১৮ ইয়ং টাইগার জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪-২৫ এর খেলোয়াড়দের সাথে পরিচিতি ও মতবিনিময়কালে একথা বলেন।

এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মোঃ মনজুর আলম, সিনিয়র সাংবাদিক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য শেখ দিদারুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিভাগের অনুর্ধ্ব ১৮ ইয়ং টাইগার ক্রিকেট দলের ম্যানেজার তরিকুল ইসলাম সোহান, কোচ অপু ও রানার নেতৃত্বে খুলনা বিভাগের ২০ জন খেলোয়াড় আগামী ৬ জানুয়ারি রাজশাহী ও বগুড়া স্টেডিয়ামে ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেবে। পরে বিভাগীয় কমিশনার খুলনা বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শন করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park