1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ভিসা কার্যক্রম নিয়ে নতুন করে যা জানাল ভারত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ২৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণআন্দোলন শুরু হওয়ার পর বাংলাদেশে নিজেদের ভিসা কার্যক্রম সীমিত করে দেয় ভারত। যা এখন পর্যন্ত পুরোপুরি চালু হয়নি।

বাংলাদেশে ভিসা কার্যক্রমের সর্বশেষ অবস্থা নিয়ে কথা বলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জসওয়াল। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে আসার পর এক সাংবাদিক তাকে এ নিয়ে প্রশ্ন করে।

জবাবে তিনি বলেন, “ভিসা কার্যক্রম সীমিত পরিসরে চালু রয়েছে। মেডিক্যাল ও জরুরি বিষয়ের ভিসা হাই কমিশন থেকে দেওয়া হচ্ছে। সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলে এবং আমাদের কার্যক্রম পুরোদমে শুরু করার মতো পরিস্থিতি যদি তৈরি হয়, তাহলে আমরা তখন তাই করবো।”

প্রতিবছর লাখ লাখ বাংলাদেশিকে ভিসা দিলেও হাসিনা সরকারের পতনের পর ভারত এই সেবা বন্ধ করে দেয়। শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন যখন চরম মাত্রায় পৌঁছায় তখন জরুরি প্রয়োজনীয় কর্মকর্তা ছাড়া বাকিদের দেশে ফিরিয়ে নেয় ভারত। এরপর পরিস্থিতি স্বাভাবিক হলে অনেকে ঢাকায় ফেরেন। কিন্তু ভিসা সেবা পরিপূর্ণভাবে শুরু হয়নি।

গত ৩০ সেপ্টেম্বর ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র জানায়, প্রাথমিকভাবে ভিসা সেন্টার খুলছে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট এবং খুলনায়। তবে এখনই সকলে ভিসা পাবেন না। কেবলমাত্র যারা চিকিৎসার জন্য ভারতে যেতে চান, তাদেরই জরুরি ভিত্তিতে দেওয়া হবে অগ্রাধিকার। এছাড়া আপাতত শর্তসাপেক্ষে বাংলাদেশিদের ভিসা প্রদান করা হবে বলেও জানানো হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park