1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ৬ ব্যক্তিকে আটক করেছে কটিয়াদি মডেল থানার পুলিশ 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
  • ৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

খন্দকার সেলিম রেজা স্টাফ রিপোর্টার

কিশোরগঞ্জের কটিয়াদীতে ভূয়া ডিবি পুলিশ পরিচয়ে অভিযুক্ত ছয় ব্যক্তিকে আটক করেছে মডেল থানা পুলিশ।

কটিয়াদী মডেল থানা পুলিশসূত্রে জানা যায়, পৌরসভার বোয়ালিয়া গ্রামের হাজী সিরাজের ছেলে আল আমিনের বাসায় ডিবি পুলিশ পরিচয়ে অভিযুক্ত ৬ ব্যক্তি অভিযান পরিচালনার সময় তাদের উপর সন্দেহ হলে বিষয়টি কটিয়াদী মডেল থানাকে অবহিত করে স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে।আটককৃতরা হলেন কুড়িগ্রাম জেলার ওলিপুর থানার পাঁচপীর গ্রামের মৃত ছাইদুর রহমানের ছেলে শফিকুল ইসলাম (৪৮), কিশোরগঞ্জ সদর থানার মরিচখালী গ্রামের আব্দুল জলিলের ছেলে রফিক (৩৫), চরশোলাকিয়া গ্রামের হারুন অর রশিদের ছেলে মামুন (৩০), করিমগঞ্জ উপজেলার নয়াকান্দি গ্রামের মৃত নাছির উদ্দীনের ছেলে দেলোয়ার হোসেন (৩৫) ও মৃত শহিদের ছেলে রবিন (৩২), কুমিল্লা জেলার লাকসাম উপজেলার দক্ষিণ লাকসাম শাহপাড়া গ্রামের সেন্টু সাহার ছেলে সুজিত সাহা (৫০)সহ ৬ জনকে আটক করা হয়।

এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ওসি মো.তরিকুল ইসলাম ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।তদন্ত সাপেক্ষে আইনানুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park