1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মায়ানমারে বাংলাদেশ নৌবাহিনীর মাধ্যমে ত্রাণ ও মানবিক সহায়তা হস্তান্তর

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

চট্টগ্রাম, ১২ এপ্রিল ২০২৫:

বিধ্বংসী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মায়ানমারের জনগণের জন্য জরুরি ত্রাণ, চিকিৎসা সামগ্রী ও অন্যান্য মানবিক সহায়তা পৌঁছে দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। আজ শনিবার (১২ এপ্রিল) যুদ্ধজাহাজ ‘বানৌজা সমুদ্র অভিযান’-এর মাধ্যমে প্রেরিত প্রায় ১২০ টন ত্রাণ সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় ইয়াঙ্গুন অঞ্চলের মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট।

বাংলাদেশের পক্ষ থেকে ত্রাণ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন মায়ানমারে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত, ইয়াঙ্গুনস্থ বাংলাদেশের ডিফেন্স অ্যাটাশে, কূটনৈতিকবৃন্দ, বানৌজা সমুদ্র অভিযানের অধিনায়ক এবং সংশ্লিষ্ট সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। মায়ানমারের পক্ষে উপস্থিত ছিলেন ইয়াঙ্গুন কমান্ডের কমান্ডার, মায়ানমার নেভাল ট্রেনিং কমান্ডের কমান্ডার ও ১ নম্বর ফ্লিট কমান্ডার।

সম্প্রতি ভূমিকম্পে বিপর্যস্ত মায়ানমারের জনগণের দুর্দশা লাঘবে বাংলাদেশ সরকারের নির্দেশে এবং সশস্ত্র বাহিনীর পৃষ্ঠপোষকতায় এ সহায়তা পাঠানো হয়েছে। তৃতীয় দফায় প্রেরিত এই ত্রাণের মধ্যে ছিল খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানির বোতল, বস্ত্র, কম্বল, তাবু, জরুরি চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ।

বাংলাদেশ সরকার ও সশস্ত্র বাহিনী প্রাকৃতিক দুর্যোগে প্রতিবেশী দেশের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তার অনন্য উদাহরণ স্থাপন করেছে। ইতোমধ্যে বাংলাদেশ তিন দফায় মায়ানমারে মোট ১৫১ মেট্রিক টন ত্রাণ ও মানবিক সহায়তা, উদ্ধার দল ও চিকিৎসক দল পাঠিয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park