
এস. এম. শামীম, খুলনা
খুলনার দিঘলিয়া উপজেলায় শুরু হয়েছে ‘ভূমি মেলা ২০২৫’। রবিবার (২৫ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে ভূমি অফিস পর্যন্ত এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে মেলার সূচনা হয়। পরে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধন শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব আরিফুল ইসলাম। সভা সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস।
আলোচনা সভায় বক্তব্য রাখেন দিঘলিয়া থানার এসআই নারায়ণ চন্দ্র দাস, সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম, একাডেমি সুপারভাইজার মাকসুদা খানম, নির্বাচন কর্মকর্তা পারভিন আরা, তথ্য কর্মকর্তা সায়দা খাতুন, মৎস্য কর্মকর্তা ও আনসার ভিডিপি প্রতিনিধি।
এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক কিশোর, এস.এম. শামীম, রানা মোল্লা, জাহিদ হোসেন, ওয়াহিদ মুরাদসহ অন্যান্য গণমাধ্যমকর্মী, সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, ২৫ মে থেকে ২৮ মে পর্যন্ত চলবে এই ভূমি মেলা, যেখানে নাগরিকদের ভূমি-সংক্রান্ত বিভিন্ন সেবা, সচেতনতামূলক তথ্য এবং ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা নিয়ে প্রদর্শনী অনুষ্ঠিত হবে।