1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ভেড়ামারায় জামায়াত ইসলামির শান্তি সমাবেশ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ২২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

জাহিদ হাসান ভেড়ামারা কুষ্টিয়া

কুষ্টিয়ার ভেড়ামারায় বাংলাদেশ জামায়াত ইসলামি ভেড়ামারা উপজেলা শাখার আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ আগষ্ট) উপজেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে দলে দলে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে ভেড়ামারা সিএনজি স্ট্যান্ডে বিকেল ৪টায় চলমান পরিস্থিতে নিয়ে এ শান্তি সমাবেশে যোগ দেন।

উক্ত সমাবেশে ভেড়ামারা উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমির মোঃ জালাল উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা জামায়াত ইসলামির নায়েবে আমির ও মিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা শাখার শিক্ষা ও সাংস্কৃতিক কল্যান সম্পাদক ড. অধ্যাপক মাওলানা মোঃ নূরুল আমিন (জসিম)।

ভেড়ামারা উপজেলা শাখার সহকারী সেক্রেটারি তারিক আহমেদ এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা শাখার শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুল কুদ্দুস, কুষ্টিয়া জেলা শাখার সাবেক ছাত্র শিবির মাহাফুজ রহমান, ভেড়ামারা উপজেলা শাখার সেক্রেটারি রুস্তম আলী, উপজেলা বাইতুল মালের সেক্রেটার তারেক রহমান, ভেড়ামারা চাঁদগ্রাম ইউপির আমির রবিউল ইসলাম, বাহিরচর ইউপির আমির শফিকুল আলম, ধরমপুর ইউপির আমির শহিদুল ইসলাম, মোকারেমপুর ইউপির আমির সাইদুল ইসলাম, বাহাদুরপুর ইউপির আমির আব্দুল আহাত, জুনিয়াদহ ইউপির আমির আব্দুল আল মামুন, পৌর শাখার আমির হাবিবুর রহমান, পৌর শাখার সহ সেক্রেটার ইমদাদুল হক সাগর প্রমূখ। বক্তারা বলেন, বর্তমান অবস্থায় কোন ধরনের সহিংসতায় না জড়িয়ে শান্তি পূর্ণ সহাবস্থানের আহ্বান জানান।

এছাড়াও অন্য কোন দলের সমাজ বিরোধী কোন ব্যক্তি জামায়াতের মধ্যে ঢুকে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের জানমালের ক্ষতি না করতে পারে সে ব্যাপারে সকলকে দৃষ্টি রাখার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান। সমাবেশ শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদের জন্য গায়েবানা জানাজা ও দোয়া অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park