1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ভৈরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ নারীসহ ৫ জন নিহত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: নিজাম উদ্দীন

কিশোরগঞ্জের  জেলার ভৈরবে জগন্নাথপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ পাঁচজন নিহত হয়েছে। আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টার ৩০মিনিটে দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের পুরাতন ব্রক্ষ্মপুত্র সেতু সংলগ্ন জগন্নাথপুর এলাকায় এই মর্মাতিক দুর্ঘটনাটি ঘটে। এখন পর্যন্ত নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। পরবর্তীতে মরদেহগুলি ভৈরব হাইওয়ে থানায় রেখে পরিচয় সনাক্তের কাজ চলছে বলে জানিয়েছেন ভৈরব হাইওয়ে পুলিশ৷

এছাড়াও ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন মাধ্যমে জানা যায় , সকাল ৯টার একটু পর  নরসিংদীর বেলাবো উপজেলার বারৈচা এলাকা থেকে তিনজন নারী ও একজন পুরুষ যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা ভৈরব অভিমূখী আসছিলো। পুরাতন ব্রক্ষ্মপুত্র সেতু পাড়ি দিয়ে ভৈরব প্রান্তের জগন্নাথপুর এলাকায় পৌঁছলেই  পিছন দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান সেটিকে সজরে ধাক্কা দিলে বিপরীত দিক থেকে আসা অপর একটি কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি দুমড়েমুছড়ে গেলে চালকসহ চার যাত্রী ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ভৈরব বাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমীন মিয়ার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন৷

এই বিষয়ে ভৈরব হাইওয়ে থানার এএসআই রাসেল মিয়া জানান, লাশগুলি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের পরিচয় সনাক্তে কাজ চলছে। স্বজনদের সন্ধান পাওয়ার পর বাকি প্রক্রিয়া চালানো হবে বলে জানান৷

দুর্ঘটনার পর দুটি কাভার্ড ভ্যানই ফেলে পালিয়ে গেছে চালকরা। পুলিশ গাড়ির নাম্বার প্লেট দেখে নাম-ঠিকানা বের করার চেষ্টা করা হচ্ছে বলে জানা  যায়৷

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park