1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ভোলার গ্যাস ঢাকায় দেওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ খুলনাবাসী, নাগরিক সমাজের ক্ষোভ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

খুলনায় আবারো অনিশ্চয়তায় পড়েছে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের কার্যক্রম। পেট্রোবাংলা কর্তৃক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ভোলা-বরিশাল অংশ অপরিবর্তিত রেখে নতুন রুট অনুযায়ী ভোলা-বরিশাল-ঢাকা গ্যাস পাইপলাইন নির্মাণ করা হবে। এর ফলে, খুলনায় গ্যাস সরবরাহের সম্ভাবনা প্রায় শেষ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন নাগরিক সমাজের নেতারা।

খুলনায় গ্যাসের অভাবে এক সময়ের শিল্পনগরী এখন তার শিল্পের জৌলুস হারিয়েছে। গ্যাস সরবরাহ না থাকায় বড় শিল্প প্রতিষ্ঠানে বিনিয়োগের আগ্রহ কমেছে। গ্যাস না থাকায় খুলনায় বিদ্যুৎকেন্দ্রও ঝুঁকির মধ্যে পড়েছে। এরই মধ্যে খরচ করে গড়ে তোলা বিদ্যুৎকেন্দ্রগুলো বন্ধ হয়ে যাচ্ছে বা খুঁড়িয়ে চলছে। খুলনার ৫টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে তিনটি গ্যাস নির্ভর, কিন্তু গ্যাস সরবরাহের অভাবে এসব কেন্দ্রে হাই স্পিড ডিজেল ব্যবহার করা হচ্ছে।

সুন্দরবন গ্যাস কোম্পানি ২০১২ সালে খুলনায় গ্যাস পাইপলাইন স্থাপন করেছে, কিন্তু এখনো গ্যাস সরবরাহ শুরু হয়নি। সম্প্রতি, পেট্রোবাংলা ঘোষণা করেছে যে, ভোলার গ্যাস বরিশাল হয়ে ঢাকায় সরবরাহ করা হবে, পরে খুলনায় আসবে। তবে, খুলনাবাসী গ্যাস সরবরাহের জন্য দীর্ঘদিন অপেক্ষা করে আসলেও ঢাকায় গ্যাস আগে যাওয়ার এই সিদ্ধান্তে তারা হতাশ।

নাগরিক সমাজের নেতারা দাবি করছেন, ঢাকার আগে খুলনায় গ্যাস সরবরাহ করা জরুরি। অন্যথায়, খুলনার অর্থনীতি আরও পিছিয়ে পড়বে, শিল্পপ্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে এবং গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো চরম ক্ষতির সম্মুখীন হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park