1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ভ্যানচালকের হাতে চিকিৎসক ছিনতাইয়ের শিকার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদকঃ

নড়াইলের লোহাগড়ায় হোমিওপ্যাথি চিকিৎসক লাবনী আক্তার ছিনতাইয়ের শিকার হয়েছেন। অভিযোগ উঠেছে, যাত্রীবেশে ভ্যানচালক তাঁকে নির্জন স্থানে নিয়ে বেধড়ক মারধর করে নগদ টাকা, মোবাইল ফোন ও সোনার চেইন ছিনিয়ে নেয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় পার মল্লিকপুর গ্রামের আল ইমরানের স্ত্রী ও হোমিওপ্যাথি চিকিৎসক লাবনী আক্তার এড়েন্দা এলাকায় নিজের চেম্বার থেকে মোটরচালিত ভ্যানে করে লক্ষ্মীপাশার উদ্দেশ্যে রওনা দেন। পথে ভ্যানচালক নির্ধারিত পথে না গিয়ে রামপুর এলাকার দিকে মোড় নেন। এতে লাবনী আপত্তি জানালে চালক বলেন, “একজন যাত্রীকে নামিয়ে আপনাকে নামিয়ে দেব।”

এরপর ভ্যানটি রামপুর পিডিএল এলাকার পাশে বাঁশঝাড়ের ভেতরে নিয়ে যাওয়া হয়। সেখানে দুজন যুবক মিলে চিকিৎসক লাবনীকে বেধড়ক মারধর করে নগদ ২০ হাজার টাকা, একটি মোবাইল ফোন ও একটি সোনার চেইন ছিনিয়ে নেয়।

অভিযোগ অনুযায়ী, অভিযুক্তদের মধ্যে রয়েছেন কচুবাড়িয়া গ্রামের নজরুল শেখের ছেলে আশরাফুল শেখ (২৫) ও দাসেরডাঙ্গা গ্রামের কামালের ছেলে সোহাগ (৩০)। সোহাগের বাবার বাড়ি আরিয়ারা গ্রামে।

খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। লোহাগড়া থানার এক কর্মকর্তা বলেন, “ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” চিকিৎসক লাবনী আক্তার বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর পরিবার দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park