1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

মটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ২২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

গোপালগঞ্জে মোটরসাইকেল ও ব্যাটারি চালিত ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাই‌কেল চালক ক‌লেজ ছাত্র রায়হান মোল্লা (১৮) নিহত হয়েছে। সে শহরের বেদগ্রাম এলাকার বিল্লাল মোল্লার ছেলে এবং সরকারি বঙ্গবন্ধু কলেজের এইচ.এস.সি ২য় বর্ষের শিক্ষার্থী।

 

সোমবার (১৫ এপ্রিল)ঢাকা-খুলনা মহাসড়কের শহ‌রের রেলস্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মারাত্মক আহত রায়হানকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত: চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত সাড়ে ৮টার দিকে গোপালগঞ্জ রেলস্টেশন থেকে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে রায়হান শহরের দিকে আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি ব্যটারি চালিত ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রায়হান মারাত্মক আহত হয়। তাকে হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park