1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

মঠবাড়িয়ায় সাংবাদিকদের নামে ধারাবাহিক মামলা, আতঙ্কে বাড়ি ছাড়লেন ছয়জন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার 

পিরোজপুরের মঠবাড়িয়ায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার হিরিকে রেহাই পাননি সাংবাদিকরাও। ইতোমধ্যে ছয় সাংবাদিক বিভিন্ন মামলায় আসামি হয়ে পরিবারসহ এলাকা ছেড়েছেন। স্থানীয়ভাবে এটিকে হয়রানির কৌশল বলে দাবি করা হচ্ছে, আর সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্র নিন্দার ঝড় বইছে।

গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার গুলিশাখালী ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন অর রশিদ আওয়ামী লীগের ১০২ জনকে এজাহারনামীয় এবং আরও দুই শতাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মঠবাড়িয়া থানায় বিস্ফোরক আইনে একটি মামলা (নম্বর ১৫/২৫) দায়ের করেন। এতে দৈনিক যায় যায় দিন পত্রিকার প্রতিনিধি মোস্তফা কামাল বুলেট এবং দৈনিক বর্তমান কথার স্টাফ রিপোর্টার নাসির উদ্দিনকেও আসামি করা হয়েছে। মামলার সাক্ষী তালিকায় রয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক শামীম মিয়া মৃধা, সদস্য সচিব আবু বকর সিদ্দিক বাদল, কেন্দ্রীয় মৎস্যজীবী দলের সহসভাপতি তরিকুল ইসলাম মধুসহ ২৮ জন নেতা-কর্মীর নাম।

এর আগে ২৫ আগস্ট মঠবাড়িয়া থানার মামলা নম্বর ২৬/২৫-এ দৈনিক আমাদের কণ্ঠের প্রতিনিধি এজাজ উদ্দিন চৌধুরীকে আসামি করা হয়। একই মামলায় সাংবাদিক আবুল কালাম আজাদ ও ফারুক হোসেনকেও আসামি করা হয়েছে। অন্যদিকে ২৩ ফেব্রুয়ারি দায়ের করা মামলা (নম্বর ৩১/২৫)-তে আসামি করা হয়েছে মঠবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহিদ উদ্দিন পলাশকে। একাধিক মামলায় নাম আসায় ও গ্রেপ্তার আতঙ্কে এসব সাংবাদিক পরিবার-পরিজন নিয়ে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন। অজ্ঞাত আসামির তালিকা থাকায় আরও অনেকে আতঙ্কে ভুগছেন।

রাজনৈতিক মহলে এ ধরনের মামলায় চরম বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রুহুল আমিন দুলাল তার ফেসবুক স্ট্যাটাসে এসব মামলার প্রতি অনিহা প্রকাশ করেছেন। কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক এ আর মামুন খান ফেসবুকে তীব্র নিন্দা জানিয়ে মঠবাড়িয়া থানার ওসিকে দায়ী করেন। তিনি লিখেছেন, একটি মহলের ইন্ধনে মিথ্যা মামলা দিয়ে বিএনপির মানহানি করা হচ্ছে।

এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক শামীম মিয়া মৃধাকে মুঠোফোনে জানতে চাইলে তিনি মন্তব্য করতে রাজি হননি। পৌর বিএনপির সাবেক সভাপতি কে এম হুমায়ুন কবির বলেন, “মামলার বিষয়ে আমাদের কিছু জানা নেই। যারা মামলা করেছেন তারাই জানেন। একটি মহল জামাতকে প্রতিষ্ঠিত করতে মিথ্যা মামলা দিয়ে বিএনপির সম্মান ক্ষুণ্ন করছে।”

অভিযোগের বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “২০২৩ সালের একটি ঘটনার সত্যতা থাকায় কেউ অভিযোগ দিলে আইনগতভাবে মামলা নিতে হয়।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park