1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

মডেল কেয়ারটেকারদের ৫ দফা দাবিতে মানববন্ধন, খুলনা বিভাগীয় পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

নিজস্ব প্রতিবেদক

ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে কর্মরত মডেল কেয়ারটেকারদের জাতীয় বেতন স্কেলে ১৪তম গ্রেডে অন্তর্ভুক্তিসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) খুলনা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের সামনে বিভাগীয় পর্যায়ের শতাধিক মডেল কেয়ারটেকার মানববন্ধনে অংশ নেন। তারা দীর্ঘদিন ধরে স্বল্প সম্মানীতে দায়িত্ব পালন করলেও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেন।

মডেল কেয়ারটেকারদের পাঁচ দফা দাবি:

১. সরকারি নতুন বেতন স্কেল অনুযায়ী ১৪তম গ্রেডে অন্তর্ভুক্তি ও স্থায়ী নিয়োগ।

২. বর্তমানে কর্মরত কেয়ারটেকারদের পরবর্তী প্রকল্পে বহাল রাখা ও পদের নাম পরিবর্তন।

৩. মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে যাতায়াত ও অন্যান্য ভাতা প্রদান।

৪. কেন্দ্র ও মাঠ পরিদর্শনের জন্য মোটরসাইকেল ও জ্বালানি বরাদ্দ।

৫. চাকরির নিরাপত্তা নিশ্চিতে সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন।

স্মারকলিপি প্রদান ও প্রশাসনের প্রতিক্রিয়া:

মানববন্ধন শেষে খুলনা বিভাগীয় পরিচালক মোঃ আনিসুজ্জামান সিকদার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণকালে তিনি কেয়ারটেকারদের দাবি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন এবং বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরবেন বলে জানান।

বক্তারা বলেন, উপজেলা পর্যায়ে ইসলামিক ফাউন্ডেশনের একমাত্র অফিস হিসেবে মডেল রিসোর্স সেন্টার সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ও ধর্মীয় দিকনির্দেশনা প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তা সত্ত্বেও তারা স্বল্প সম্মানীতে কঠোর পরিশ্রম করতে বাধ্য হচ্ছেন।

পরবর্তী কর্মসূচির ঘোষণা:

মানববন্ধনে উপস্থিত মডেল কেয়ারটেকার নেতারা বলেন, দ্রুত দাবি মেনে না নেওয়া হলে পরবর্তী সময়ে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park