1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক দেবনাথ কৃষ্ণ প্রসাদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

বাগেরহাট প্রতিনিধি: হারুন শেখ

বাগেরহাট সদর উপজেলার ঐতিহ্যবাহী মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক দেবনাথ কৃষ্ণ প্রসাদের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেবনাথ কৃষ্ণ প্রসাদকে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে সম্মাননা স্মারক, মানপত্র এবং উপহার সামগ্রী প্রদান করা হয়।

অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম মাসুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট কামিল আলিয়া মাদ্রাসার অধ্যাপক ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ আব্দুল্লাহ আল মামুন।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রবীর ঘোষ, সহকারী শিক্ষক মোঃ ইউনুস আলী, ঝরনা শিকদার, শেখ মনিরুল ইসলাম, রেজাউল হক প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষকের কর্মজীবনের স্মৃতিচারণ করেন। তারা বলেন, দেবনাথ কৃষ্ণ প্রসাদ শুধু একজন শিক্ষক ছিলেন না, তিনি শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎস।

বিদায়ী শিক্ষক দেবনাথ কৃষ্ণ প্রসাদও কর্মজীবনের স্মৃতিচারণ করে আবেগঘন বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথি শেখ আব্দুল্লাহ আল মামুন, যিনি বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, তাঁর প্রিয় শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের স্মৃতিচারণের সময় আবেগ আপ্লুত হন।

দেবনাথ কৃষ্ণ প্রসাদ ১৯৯০ সালের ৬ আগস্ট মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে যোগদান করেন। তিনি দীর্ঘ ৩৫ বছর ধরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে পাঠদান করেছেন এবং শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park