
এস এম দেলোয়ার হোসেন
বঞ্চিত জীবনের সঞ্চিত বেদনা
হাহাকার করে ফেরে হৃদয়ে,
কেউতো দেখেনা মধ্যবিত্তের কান্না
নিভৃতে ঝরে তা গড়িয়ে।
রুমাল এবং টিস্যু তার জীবনে
সান্তনার নিত্য সঙ্গি,
স্রষ্টাই সব ঠিক করে দেবেন
সদা এমনই দৃষ্টিভঙ্গি।
টেনশন ফ্রী থাকতে পারেনা সে
হাজার চেষ্টা করেও,
ভাবনাটা তার এমনই থাকে
শান্তি পাবেনা মরেও।
পরিবারের চাহিদা পূরণ করতে
হতে হয় ঋণগ্রস্ত,
লোকলজ্জায় সমাজে চলতে
থাকতে হয় সর্বদা ত্রস্ত।
অভিনয়ের পরে অভিনয় করে
জীবন করে পার,
নিজের বলে কিছু নেই তার
শুধু সংসার সংসার।
এই হলো মধ্যবিত্তের জীবনের
আংশিক কাহিনি,
সুযোগ পেলে ধরবো আবার
লেখার কলমখানি।