1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

মনোনয়নপত্র জমা দিলেন আ’লীগের তিন এমপি প্রার্থী

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ২৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

চৌধুরী জুয়েল রানা স্টাফ রিপোর্টার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দিয়েছেন দুইজন সংসদ সদস্য ও একজন দলীয় মনোনীত মনোনয়ন প্রার্থী।বুধবার ২৯শে নভেম্বর দুপুর ২টা ৩০ মিনিটের সময় খুলনা জেলা প্রশাসক ও রিটার্নং অফিসার খন্দকার ইয়াসির আরেফীন এর নিকট এ মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র যারা জমা দিয়েছেন খুলনা- ০২ আসনে বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও বর্তমান সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা ০৩ আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, খুলনা-০৪ আসনে খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনার রশীদ, সিটি মেয়ের আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি কাজী আমিনুল হক,

খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, জেলা যুবলীগের সাবেক সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের সদস্য মো: জাহাঙ্গীর হোসেন মুকুল, জেলা আওয়ামী লীগের সদস্য জামিল খান।

জেলা আওয়ামী লীগের সদস্য শিউলি সরোয়ার, জেলা যুবলীগের সভাপতি চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম- আহ্বায়ক মোঃ মোতালেব হোসেনসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park