1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

মনোনয়ন প্রত্যাহারের দাবিতে রেলপথে শুয়ে বিক্ষোভ করেছেন মনোনয়ন বঞ্চিত নেতার সমর্থকরা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার: মনজুরুল ইসলাম, নাটোর

নাটোর, ৫ নভেম্বর ২০২৫ – নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী ফারজানা শারমিন পুতুলের মনোনয়ন প্রত্যাহারের দাবিতে লালপুরে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন মনোনয়ন বঞ্চিত প্রার্থী, কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সমর্থকরা।

বুধবার বিকেল ৫টার দিকে লালপুর উপজেলার আজিমনগর রেলস্টেশন সংলগ্ন রেলগেট এলাকায় শত শত নেতাকর্মী ও সমর্থক রেলপথে শুয়ে আধা ঘণ্টা ধরে বিক্ষোভ করেন। এ সময় তারা নানা স্লোগান দিয়ে পুতুলের মনোনয়ন প্রত্যাহারের দাবি জানান।

এর আগে উপজেলা মহিলা কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়, যা রেলস্টেশনে এসে রেলপথ অবরোধ করে সমাপ্ত হয়।

বিক্ষোভকারীরা জানান, মনোনয়ন পাওয়ার পর তাদের ছাত্রদলের এক কর্মীকে মারধর এবং রক্তাক্ত করা হয়েছে। তারা বলেন, “আমরা এই মনোনয়ন মেনে নেব না। টিপু ভাই আমাদের যোগ্য নেতা। তিনি এই আসনের ত্যাগী নেতা। তাই তাকে ধানের শীষে মনোনয়ন দেওয়া হোক।”

এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওহাদুর রহমান সরকার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুল রহমান আরিফসহ অনেকে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park