1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

মনোহরদীতে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে বিশাল জনসভা অনুষ্ঠিত।

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

খন্দকার সেলিম রেজা স্টাফ রিপোর্টার

শনিবার ২৮ শে ডিসেম্বর বিকালে মনোহরদী উপজেলার চরমান্দালীয়া ইউনিয়ন বিএনপি,র আয়োজনে চরমান্দালীয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের তিন বারের সাবেক সংসদ সদস্য, মনোহরদী উপজেলা বিএনপির আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা, এড.আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল।

চরমান্দালীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব মুর্শেদ শাহানশাহ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, উপজেলা বিএনপির  যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপির সদস্য ভিপি গোলাম মস্তোফা, নূরুল হক আরজু, মনোহরদী পৌর বিএনপির সদস্য সচিব এড.আবদুল হান্নান, খিদিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল ফজল, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মানিক, চরমন্দালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান, মনোহরদী পৌরসভার  কমিশনার আবুল কাশেম, উপজেলা মহিলা দল নেত্রী, কমিশনার শামসুন্নাহার, উপজেলা মহিলা দলের সাধারন সম্পাদক হাসিনা হিমু,

উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, সদস্য সচিব মাসউদুর রহমান সোহাগ, পৌর যুবদলের সভাপতি বকুল, সদস্য সচিব মামুন, শ্রমিক দলের সভাপতি, বাবুল আকন্দ, সাধারণ সম্পাদক, তোফাজ্জল হোসেন, ছাত্রদল নেতা, মনিরুজ্জামান ছোটন, রাকিব হাসান ইমরান ইসহাক রানা, রাকিব মিয়া, রুবেল, সাকিব, চরমান্দালীয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জুয়েল রানা প্রমূখ।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের   বিএনপি,যুবদল ও ছাত্রদল সহ সর্বস্তরের নেতাকর্মী এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park